১৬ই মে ২০২৬
ফলাফল ১৪৪৭ হিজরী, ২০২৬ ইংরেজী
আজ ১৬ মে ২০২৬ ইংরেজী, রোজ শনিবার, দুপুর ১২টায় আঞ্জুমানে তা’লীমুুল কুরআন বাংলাদেশ’র ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
🔸 মোট পরীক্ষার্থী : ২২,৩,৯৭ জন। 🔸পাশের হার : ৮৬.৪২℅
অনলাইনে যেভাবে আঞ্জুমানের ফলাফল দেখবেন...
🌐
প্রথমে আপনার কম্পিউটার কিংবা মোবাইলের ডাটা চালু করে আঞ্জুমানের ওয়েবসাইটে (www.anjumanbd.org) প্রবেশ করুন। একদম উপরে কিংবা সাইটে মেনু বারে ফলাফল অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন স্ট্যাটাসে প্রদর্শিত এমন একটি পেইজ আপনার সামনে চলে আসবে।
🔍
ব্যক্তিগত ফলাফল : ব্যক্তিগত বা আপনার একক ফলাফল দেখতে প্রথমে সামনে আসা তিনটি হতে আপনার চাহিত জামাত নির্বাচন করুন। তারপর পরীক্ষার রোল নং লিখে অনুসন্ধানে ক্লিক করুন।
🔍
কেন্দ্রওয়ারী ফলাফল : কেন্দ্রের সকল পরীক্ষার্থীর ফলাফল একসাথে দেখতে এ অপশনে ক্লিক করে প্রথমে জামাত নির্বাচন করুন, পরীক্ষার সাল নির্বাচন করুন, তারপর আপনার কেন্দ্রের ইলহাক বা কেন্দ্র কোড দিয়ে অনুসন্ধানে ক্লিক করুন।
🔍
মেধা তালিকা : সনদ, খামিছ ও রাবে জামাতের দেশ, জেলা ও উপজেলা ভিত্তিক মেধা তালিকা দেখতে এ অপশনে ক্লিক করুন। প্রদর্শিত সনদ লেখার উপর টাচ করে সাল নির্ধারণ করে ছাত্র/ ছাত্রী সিলেক্ট করুন। খামিস লেখার উপর টাচ করে সাল নির্ধারণ করার পর জেলা সিলেক্ট করুন। রাবে লেখার উপর টাচ করে সাল নির্ধারণের পর প্রথমে জেলা তারপর উপজেলা নির্বাচন করে অনুসন্ধানে ক্লিক করুন।
🖥️
অনুসন্ধানে ক্লিক করলেই আপনার সামনে ব্যক্তিগত ও কেন্দ্রওয়ারী ফলাফল এবং ধারাবাহিক মেধা তালিকা চলে আসবে। আপনি চাইলে প্রত্যেক অপশন থেকেই কালার প্রিন্ট করে নোটিশ বোর্ডে টানিয়ে দিতে পারেন। পিডিএফ ফাইল করারও সুযোগ আছে।
...
আমরা চেষ্টা করেছি সহজ তরিকায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিতে। প্রথম বছরে ভালো-মন্দ উভয় পরামর্শই আপনাদের কাছে আমরা কামনা করছি।
...
আমাদের প্রকাশিত ফলাফলে ব্যক্তিগতভাবে কেউ জালিয়াতি করার কোনো সুযোগ নাই। উপরে ডান পাশে QR কোড স্ক্যান করলেই দেখতে পারবেন আপনার সংক্ষিপ্ত ফলাফল। যা নকল করার কোন সুযোগ নাই।
